নরসিংদীর রায়পুরা থেকে দুটি বিদেশি পিস্তল, ১১ রাউন্ড গুলিসহ দ্ইু যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার দুপুরে নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার মো. কলিমুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে বৃহস্পতিবার রাতে রায়পুরা থানার পলাশতলী ইউনিয়নের আশারামপুর এলাকায় একটি সিএনজিচালিত অটোরিকশা থেকে দুটি বিদেশি পিস্তল, ১১ রাউন্ড গুলি, দুটি ম্যাগাজিন, দুটি মোবাইল ফোনসহ তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন, রায়পুরা থানার দক্ষিণ মির্জানগর এলাকার আকাশ ও নরসিংদী সদর থানার বানিয়াছল এলাকার রাসেল।
পুলিশ জানায়, দুই যুবক অস্ত্রসহ অটোরিকশাযোগে নরসিংদী থেকে রায়পুরার দিকে যাচ্ছে বলে খবর পাওয়া যায়। এরপর রায়পুরা থানা পুলিশের একটি দল আশারামপুর এলাকার সড়কে অবস্থায় নেয়। পুলিশ অটোরিকশাটিকে থামানোর জন্য সংকেত দিলে দুজন ব্যক্তি নেমে আসে। এ সময় তাদের দেহ তল্লাশি করে দুটি বিদেশি পিস্তল-গুলিসহ তাদের আটক করা হয়।
