মুন্সীগঞ্জে পুলিশ ও ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ২

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:০৯ পিএম

মুন্সীগঞ্জ সদরের মেঘনা নদীতে পুলিশের সঙ্গে গুলি বিনিময়ে ২ ডাকাত সদস্য গুলিবিদ্ধ হয়েছে। এসময় পুলিশ ৪টি ককটেল, ১ রাউন্ড গুলি, ১টি চাইনিজ কুড়াল উদ্ধার ও একটি স্পিডবোট জব্দ করে পুলিশ।

শনিবার (১ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩টার দিকে সদর উপজেলার কালীরচর গ্রামের মেঘনা নদীতে পুলিশ ও কানা জহির বাহিনীর মধ্যে এ গুলিবিনিময় হয়। 

সদর থানার ওসি সাইফুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে মেঘনার নৌ-ডাকাত কানা জহির ও তার বাহিনীর সদস্যদের গ্রেপ্তারে কালীরচর এলাকার মেঘনা নদীতে অভিযান চালানো হয়। এসময় তারা পুলিশের উপস্থিতি টের পেয়ে স্পিডবোটে পালানোর চেষ্টা করে কানা জহিরসহ ৫ জনের ডাকাতদল। একপর্যায়ে মুখোমুখি অবস্থান হয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে ডাকাতরা। এসময় পুলিশও পাল্টা গুলি ছুড়ে। 

সদর থানার ওসি বলেন, পুলিশের গুলিতে সম্ভবত কানা জহির ও তার সহযোগী মাসুদ গুলিবিদ্ধ হয়েছে। তবে তারা পার্শ্ববর্তী টঙ্গীবাড়ি উপজেলার হাসাইল গ্রামের খালে ঢুকে পড়ে। একপর্যায়ে স্পিডবোট ফেলে রেখে ডাকাতরা পালিয়ে যায়। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত