বিশ্ব ইজতেমায় শনিবার (১ ফ্রেব্রুয়ারি) সন্ধ্যা পর্যন্ত মোট পাঁচজন মুসল্লি মারা গেছেন। এ দিন সন্ধ্যায় ইজতেমা ময়দানে আরও এক মুসল্লি মারা যান। তার নাম হাজী আব্দুল গফুর (৭৫)। তার বাড়ি ভোলা জেলার চরফ্যাশন থানায়। এদিন মাগরিবের নামাজের আগে তিনি তার নিজ খিত্তায় অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৫ জনে।
শুরায়ী নেজাম, তাবলীগ জামাত বাংলাদেশের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে শনিবার বিকাল ৩টা ২০ মিনিটের দিকে ইজতেমা ময়দানে এক মুসল্লি মারা যান। তার নাম রমিজ আলী (৬০)। তিনি হবিগঞ্জ সদরের রামনগর ৩নং তেগরিয়া এলাকার মৃত দোস্ত মোহাম্মদের ছেলে। তিনিও নিজ খিত্তায় অসুস্থ হয়ে মারা যান। ইজতেমা ময়দানে জানাজা শেষে তার লাশ গ্রামের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়।
এর আগে শুক্রবার দিবাগত রাতে এক মুসল্লি মৃত্যুবরণ করেন। তার নাম ইয়াকুব আলী (৬০)। তিনি হবিগঞ্জ জেলার বাহুবল থানার রাগবপুর গ্রামের মৃত নওয়াব উল্লার ছেলে।
এর আগে শুক্রবার দুপুরের দিকে শেরপুর ৪৬ নং খিত্তায় হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন ছাবেদ আলী নামে এক মুসল্লি।
তারও আগে শুক্রবার সকাল সাড়ে দশটার দিকে খুলনা জেলার আব্দুল কুদ্দুস গাজী নামে আরেক মুসল্লি মৃত্যুবরণ করেন। ইজতেমা ময়দানে জানাজা শেষে তাদের লাশ গ্রামের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়।
এ নিয়ে বিশ্ব ইজতেমায় শনিবার সন্ধ্যা পর্যন্ত পাঁচজন মুসল্লির মৃত্যু হয়েছে।
কুড়িগ্রামে সাবেক এমপি নাজনীন সুলতানা আটক
আইসিইউতে ফরিদা পারভীন
আখেরি মোনাজাত আজ, অংশ নিতে তুরাগ তীরে মুসল্লিদের ঢল