২৪ ঘণ্টার মধ্যে আ.লীগের কর্মকা- নিষিদ্ধের দাবি

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:২৬ এএম

আওয়ামী লীগের সব রাজনৈতিক কর্মকা- ২৪ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ, একটি জাতীয় সরকার গঠন, হাসিনার দোসরদের গ্রেপ্তার এবং বিচারের দাবি জানিয়েছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ। একই সঙ্গে আগামী ৬ এবং ১০ ফেব্রুয়ারি দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছেন সংগঠনটির নেতারা।

গতকাল রবিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে জরুরি সংবাদ সম্মেলনে এ কথা বলেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের নেতারা।

ঢাবি ছাত্র অধিকার পরিষদের সদস্য সচিব রাকিবুল ইসলাম বলেন, জুলাই গণঅভ্যুত্থানের ছয় মাস পার হয়ে গেলেও হাসিনার দোষরদের এখনো বিচার করা হয়নি। আমরা দেখতে পারছি, বিপ্লবীদের ওপর হামলা করা হচ্ছে বিভিন্ন জায়গায়, হত্যার হুমকি দিচ্ছে আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনগুলো। আওয়ামী লীগ কর্মসূচি ঘোষণা করার সাহস পাচ্ছে, তাদের বিচারের আওতায় না আনতে পারায়। অন্তর্বর্তী সরকারের জন্য এটা ব্যর্থতা। আওয়ামী লীগের রেখে যাওয়া প্রশাসনের মাধ্যমে দেশ পরিচালনা করা দেশের মানুষের জন্য হুমকিস্বরূপ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত