টানা ৮ ম্যাচ জিতে প্লে-অফ নিশ্চিত করা রংপুর রাইডার্স শেষ পর্যন্ত শিরোপা লড়াইয়ে যেতো পারলো না।
টানা চার ম্যাচ হেরে 'এলিমিনেটর'-এ জায়গা হয়েছিল তাদের। জেতার জন্য মরিয়া হয়ে গতকাল আইএলটি-২০ থেকে জেমস ভিন্স, টিম ডেভিড, আন্দ্রে রাসেলকে উড়িয়ে এনেছিল। সকালে ঢাকায় নামার কয়েক ঘণ্টার মধ্যে খুলনা টাইগার্সের বিপক্ষে নেমেছিল খেলতে। কিন্তু তাদের ব্যর্থতায় মাত্র ৮৫ রানে অলআউট হয় রংপুর। ১০.২ ওভারে সেই রান তুলে ৯ উইকেটে ম্যাচ জিতে খুলনা উঠে যায় কোয়ালিফায়ার টুতে।
আগে ব্যাট করতে নেমে দ্বিতীয় বলেই সৌম্যকে রানআউট করা জেমস ভিন্স নিজে করেছেন মাত্র। সাইফ হাসান ৪, শেখ মেহেদি ১ ও সাইফউদ্দিন করেন ৮। টিম ডেভিড ৭ রান করে আউট হওয়ার পর নামেন রাসেল। মোহাম্মদ নওয়াজের বলে বোল্ড হওয়ার আগে মাত্র ৪ রান করেন তিনি। মাত্র ২৫ বলে ২৩ রান করে সোহান নবম ব্যাটসম্যান হিসেবে আউট হন তখন দল কেবল ৫০ রান স্কোরবোর্ডে। এরপর আকিব জাভেদের ১৮ বলে ৩২ রানের ক্যামিওতেও তিন অংক ছুতে পারেনি রংপুর।
৮৬ রানের টার্গেট ৫৮ বল হাতে রেখেই ছুয়ে ফেলে খুলনা নাইম শেখের ৩৩ বলে ৫৮ রানের ইনিংসে।
১৬ রানে ৩ উইকেট নেয়া নাসুম আহমেদ শেষপর্যন্ত ম্যাচ সেরা হয়েছেন।
ফরচুন বরিশাল-চিটাগং কিংসের মধ্যে কোয়ালিফায়ার ১ -এর পরাজিত দলের সঙ্গে বুধবার দ্বিতীয় কোয়ালিফায়ার খেলবে খুলনা।
'নতুন শুরু করতে' এমি মার্তিনেজের সঙ্গী হলেন রাশফোর্ড