ইসরায়েলের বিমান হামলায় নিহত হিজবুল্লাহ নেতা হাসান নাসরাল্লাহর লাশ উত্তোলন করে পুনরায় দাফন করা হবে। এক টেলিভিশন ভাষণে হিজবুল্লাহ প্রধান নাইম কাসেম বলেন, বৃহৎ জনসমাগমের মাধ্যমে একটি মর্যাদাপূর্ণ জানাজা আয়োজনের মাধ্যমে ২৩ ফেব্রুয়ারি গোষ্ঠীটির সাবেক শীর্ষ নেতাকে সমাহিত করা হবে। কাসেম বলেন, নাসরাল্লাহ এমন এক সময় নিহত হন যখন পরিস্থিতি জটিল ছিল। ফলে ধর্মীয় রীতি অনুযায়ী তাকে অস্থায়ীভাবে দাফন করা হয়েছিল। নাসরাল্লাহর পাশাপাশি হিজবুল্লাহর আরেক শীর্ষ নেতা হাসেম সাফিয়েদ্দিনের মরদেহও সেদিন পুনরায় দাফন করা হবে। নাসরাল্লাহ হত্যার কয়েক দিন পর আরেকটি ইসরায়েলি হামলায় সাফিয়েদ্দিন নিহত হন। ভাষণে নাসরাল্লাহর উত্তরসূরি হিসেবে সাফিয়েদ্দিন নির্বাচিত হয়েছিলেন বলে নিশ্চিত করেন নাইম কাসেম। তবে আনুষ্ঠানিক ঘোষণা আসার আগেই তিনি নিহত হন। তাই তাকে হিজবুল্লাহর মহাসচিব হিসেবে দাফন করা হবে।
হিজবুল্লাহ নেতা নাসরাল্লাহকে পুনরায় দাফন
রূপান্তর ডেস্ক
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০১:১৭ এএম
আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০১:১৭ এএম
দেশ রূপান্তর
×
সর্বশেষ
সর্বাধিক পঠিত
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০