শুল্কহার কমার প্রভাব খেজুরের বাজারে

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০১:৪১ এএম

এবার খেজুরের দামে পড়বে শুল্কের প্রভাব। শুল্কহার কমানোর সুযোগে রেকর্ড আমদানির ফলে দেশের বাজারে খেজুরের দাম কমতে শুরু করেছে। আমদানি বেড়ে যাওয়ায় এক সপ্তাহের ব্যবধানে পাইকারি বাজারে প্রতি পাঁচ কেজির প্যাকেটে দাম কমেছে ২০০ থেকে ১ হাজার টাকা পর্যন্ত। গত এক বছরে চট্টগ্রাম বন্দর দিয়ে ৭৫ হাজার টন খেজুর আমদানি হয়েছে, যা গত বছরের এ সময়ের তুলনায় অন্তত আট হাজার টন বেশি।

দেশে বছরে অন্তত ৮০ হাজার টন খেজুরের চাহিদা রয়েছে। এর মধ্যে শুধু রমজান মাসেই ইফতারের অনুষঙ্গ হিসেবে খেজুরের চাহিদা ৪০ থেকে ৫০ হাজার টন। ফলে খেজুর আমদানিও এ সময়ে বেশি হয়ে থাকে। গত বছর চট্টগ্রাম বন্দর দিয়ে ৭৫ হাজার ২২০ টন খেজুর আমদানি হয়েছিল। তার আগের বছর ২০২৩ সালে খেজুর আমদানি হয়েছিল ৬৭ হাজার ৩২৩ টন। এমনকি জানুয়ারি মাসেই ৫১৯ টন খেজুর আমদানি হয়েছে। বিগত দুই বছর রমজানের শুরুতে খেজুরের বাজারে চরম অস্থিরতা থাকলেও এবার আগেভাগেই শুল্ক হার কমিয়ে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত