নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ ফলের দোকানে, নিহত ২

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ১০:০৬ পিএম

সীতাকুণ্ডে একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে ফলের দোকানে ঢুকে গিয়ে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন আহত হয়েছেন। তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছে শিশুসহ দুইজন। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার ৬ নং বাঁশবাড়িয়া ইউনিয়নের উত্তর বাঁশবাড়িয়া এলাকার আব্দুস সালামের ছেলে মাইদুল ইসলাম মানিক (৩৫), জেসমিন আক্তার (২৬)।

আহতরা হলেন- নিহত জেসমিনের দুই বছরের শিশু পুত্র ও বাঁশবাড়িয়া কোট্টা এলাকার নাসিমের পুত্র কলেজ পড়ুয়া ছাত্র সানজিত (২০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত সাড়ে সাতটার দিকে চট্টগ্রাম মুখী একটি পিকআপ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাঁশবাড়িয়া কোট্টা বাজার এলাকা অতিক্রমকালে নিয়ন্ত্রণ হারিয়ে কোট্টা বাজারে বাদশার ফলের দোকানে ঢুকে যায়। এতে এক নারী ও এক পুরুষ ঘটনাস্থলেনিহত ও এক শিশুসহ দুজন গুরুতর আহত হয়। আহতদেরকে হাইওয়ে পুলিশ স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করে প্রথমে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ প্রেরণ করেন। এরপর দুজনেরই অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সৌভাগ্যক্রমে ফলের দোকানদার বাদশা দুর্ঘটনার সময় নিজ দোকানে না থাকায় জানে বেঁচে যান।

অপরদিকে ঢাকা দোহার এলাকার বাসিন্দা ও বর্তমানে উপজেলার ভাটিয়ারী মাদাম বিবির হাট এলাকার ভাড়াটিয়া তামা, পিতল ব্যবসায়ী চাঁন মিয়া বাসা থেকে বের হয়ে মোটরসাইকেলযোগে বাঁশবাড়ীয়ায় মাহফিলে যাচ্ছিলেন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখি লেনে চৌধুরী ঘাটা এলাকায় অতিক্রমকালে চাঁন মিয়ার মোটরসাইকেলকে পেছন থেকে একটি বাস সজোরে ধাক্কা দেয়। এতে চাঁন মিয়া মোটরসাইকেলসহ সামনে থাকা লরির পেছনে চাপা পড়ে ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন।

বার আউলিয়া হাইওয়ে থানার ইনচার্জ ইন্সপেক্টর আব্দুল মবিন বলেন, মহাসড়কের কোট্রা বাজার এলাকায় একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে একটি ফলের দোকানে ঢুকে গেলে এক নারী ও এক পুরুষ নিহত হন। এই ঘটনায় আরো দুজন আহত হন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। এছাড়া মহাসড়কের চৌধুরীঘাটা এলাকায় লরি চাপা পড়ে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। দুর্ঘটনার ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত