মুন্সীগঞ্জ সদরের কালীরচর গ্রামে অদুরে মেঘনাবক্ষে দুদল ডাকাতের গোলাগুলিতে ২জন নিহতের ঘটনার পাঁচদিন পর শীর্ষ নৌ-ডাকাত কানা জহিরসহ ২৪ জনের নামে মামলা রুজু করা হয়েছে।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২ টার দিকে চাঁদপুরের উত্তর মতলব থানায় নিহত রাসেল ফকিরের মা আনোয়ারা বেগম বাদী হয়ে এ মামলা দায়ের করেন। চাঁদপুরের উত্তর মতলব থানার রবিউল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, নৌ-ডাকাত জহিরুল ইসলাম ওরফে কানা জহিরকে প্রধান আসামি করে ১১ জনের নাম উল্লেখ ও ১২-১৩ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। নিহত রাসেল ফকির জেলা সদরের আধারা ইউনিয়নের ভাষানচর গ্রামের কামাল ফকিরের ছেলে।
গত বৃহস্পতিবার (৩০ জানয়ারি) দিবাগত রাত সাড়ে ৭ টার দিকে মুন্সীগঞ্জ সদর উপজেলার কালীরচর গ্রামের অদুরে মেঘনা নদীতে অন্যতম শীর্ষ নৌ-ডাকাত জহিরুল ইসলাম ওরফে কানা জহির ও কিবরিয়া মিজির দুদল ডাকাতের মধ্যে গোলাগুলিতে ২ জন নিহত ও একজন গুলিবিদ্ধ হয়। নিহতরা হচ্ছে রিফাত হোসেন তুহিন (২৮) ও রাসেল ফকির (৩৩)। তুহিন চাঁদপুরের মতলবের পশ্চিম হানিরপাড় গ্রামের আক্তার হোসেন খানের ছেলে।
শ্রম আইন আইএলওর মানদণ্ডে উন্নীত করতে সংস্কার করা হচ্ছে: ড. ইউনূস