গাজীপুরের কালীগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত হয়েছে। বুধবার (৫ ফেব্রুয়ারি) ভোরে গাজীপুর-ইটাখোলা সড়কের মৈশাইর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নরসিংদী থেকে শসা বোঝাই করে একটি পিকআপ জয়দেবপুরের দিকে যাচ্ছিল। কালীগঞ্জ উপজেলার নোয়াপাড়া মৈশাইর এলাকায় পৌঁছালে অটোরিকশাকে পাশ কাটানোর সময় পিকআপের চালক নিয়ন্ত্রণ হারান। পিকআপটি সড়কের পাশে প্রায় ১৫ ফুট গভীর একটি খাদে পানিতে পড়ে যায়। চালকসহ তিনজন সেখান থেকে বের হতে পারেননি। ঘটনাস্থলে ওই তিনজনের মৃত্যু হয়। খবর পেয়ে থানা-পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
ওসি জানান, ভোরে নরসিংদী থেকে শসা বোঝাই করে একটি পিকআপ গাজীপুর-ইটাখোলা সড়ক দিয়ে জয়দেবপুর দিকে যাচ্ছিল। পথে কালীগঞ্জের মৈশাইর এলাকায় পৌঁছলে পিকআপ চালক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে থেকে মরদেহ উদ্ধার করে। নিহতদের পরিচয় এখনো জানা যায়নি।
শ্রম আইন আইএলওর মানদণ্ডে উন্নীত করতে সংস্কার করা হচ্ছে: ড. ইউনূস