মেঘনায় তলিয়ে যাওয়া শ্রমিকের লাশ এখনো উদ্ধার হয়নি, ডুবরি দলের অভিযান চলমান 

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০৪ পিএম

মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীতে তলিয়ে নিঁখোজ হয়ে যাওয়া নৌ শ্রমিক এর লাশ উদ্ধারে অভিযানে ডুবরি দল। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সকাল পর্যন্ত শ্রমিকের মরদেহ পাওয়া যায়নি।

এর আগে  বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাতে নদীতে তলিয়ে যায় নৌ-শ্রমিক।

জানা যায়, বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় উপজেলার বালুয়াকান্দী ইউনিয়নের তেতৈতলা মেঘনা ঘাট বাজারস্থ নদীর তীরবর্তী ঘাটে নোঙ্গর করে রাখা বাল্কহেডে যাওয়ার পথে পা পিছলে নদীতে পড়ে তলিয়ে যায় এমবি আল্লাহর ভরসা-৪ বাল্কহেডের সুকানী স্বপন মিয়া (৩৩)।

ঐ শ্রমিকের বাড়ী কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার কোকরারায় গ্রামে মারাজ মিয়ার ছেলে। 

ঘটনাস্থলে নৌ পুলিশ উপস্থিত চালিভাঙ্গা নৌ পুলিশ এর উপ পরিদর্শক মো. মাঈন উদ্দিন বলেন, খবর পেয়েই এসেছি, বিস্তারিত পরে জানাচ্ছি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত