বরগুনা

লিফলেট বিতরণের অভিযোগে যুবলীগ নেতা গ্রেপ্তার

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ১১:২১ পিএম

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নির্দেশে আমতলীতে লিফলেট বিতরণের অভিযোগে জেলা যুবলীগ সহ-সভাপতি এলমান আহম্মেদ সুহাদ তালুকদারকে গ্রেপ্তার করেছে বরগুনা গোয়েন্দা পুলিশ। শুক্রবার দুপুরে উপজেলা পরিষদ সড়কের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

জানা গেছে, প্রয়াত সাংসদ ও বীর মুক্তিযোদ্ধা নিজাম উদ্দিন তালুকদারের ছেলে সুহাদ গত বুধবার আমতলীর বিভিন্ন সড়কে লিফলেট বিতরণ করেন। একই সঙ্গে তিনি বর্তমান অন্তবর্তী সরকারের বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার চালিয়ে আসছেন। তার এমন লিফলেট বিতরণ ও অপপ্রচার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফুল ইসলাম আরিফ বলেন, বরগুনা ডিবি পুলিশ এলমান আহম্মেদ সুহাদ তালুকদারকে গ্রেপ্তার করে থানায় সোপর্দ করেছে। তার বিরুদ্ধে ডিবি পুলিশ মামলার প্রস্তুতি নিচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত