চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ১৯ জন আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে নগর পুলিশের জনসংযোগ শাখা থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গ্রেপ্তাররা হলেন- মো. মাইদুল ইসলাম (৩৫), মো. জাহিদুল ইসলাম ওরফে রনি (১৯), শহিদুল আলম (২৭), সামছুল আলম (৩০), জাহাঙ্গীর আলম (৪৫), প্রিয়তোষ চৌধুরী (৬২), ইমামুল হক (২৮), মো. পাভেল (৩০), মো. মনিরুজ্জামান রিয়াদ (৩৯), মো. সুমন (২৯), মো. তামজিদ হোসেন (২১), মো. নাঈম গাজী (২১), মো. কচির উদ্দিন লিটন (৩৮), ইশতিয়াক ওয়াসিফ (২৫), রাসেল আহমদ (৩৮), মো. জুয়েল (৩০), মো. ইসমাইল হোসেন (৩৬), মোহাম্মদ ইদ্রিস (৩৬) ও হাজী মো. ইব্রাহিম শরিফ (৪৯)।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে গতকাল শনিবার দুপুর ২টা থেকে আজ দুপুর ২টা পর্যন্ত তাদের গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলাসহ বিশেষ ক্ষমতা ও সন্ত্রাস বিরোধী আইনে এক বা একাধিক মামলা রয়েছে।
ডিএমপিতে রদবদল