নারায়ণগঞ্জের আড়াইহাজারে অপারেশন ডেভিল হান্টে আটক হয়েছে বিএনপি ও যুবলীগ নেতাসহ ১৩ জন।
গ্রেপ্তাররা হলেন- বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মাহাবুব হাসান, সহস্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আবুল কালাম, বাঞ্ছারামপুর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক কামালউদ্দিন, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক লিটন, আড়াইহাজার যুবলীগের সহসভাপতি মো. হারুণ অর রশিদ, আড়াইহাজার উপজেলার বাগাদী কান্দাপাড়া এলাকার মো.খাইরুদ্দিন ইমন, কল্যান্দী এলাকার রিফাত হাসান, কামরানীরচর এলাকার হোসাইন গাজী, বগাদী কান্দাপাড়া এলাকার সোহাগ, মোসাদ্দেক হোসেন, সোনাকান্দা এলাকার আল আমিন জুয়েল রানা, মো. আবু মুছা, রাসেল।
এদের মধ্যে মাদক সেবন অবস্থায় ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির চার নেতাকে বিশনন্দী ফেরীঘাট এলাকা থেকে এবং যুবলীগ নেতাকে আড়াইহাজার সদর থেকে এবং অপর ৯ জনকে বিভিন্ন স্থান থেকে আটক করেছে যৌথবাহিনী।
আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন জানান, অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করে ১৩ জনকে আটক করেছে যৌথবাহিনী। তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
