সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপংকর তালুকদার গ্রেপ্তার

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:১১ পিএম

সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদারকে রাজধানীর সোবহানবাগ থেকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশের সদস্যরা। আজ সোমবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর সোবহানবাগ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।

দীপংকর তালুকদার এমপি পার্বত্য রাঙ্গামাটি আসনের সাবেক সংসদ সদস্য। এ ছাড়াও তিনি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন। তিনি পার্বত্য রাঙ্গামাটি আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত