নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন স্থান থেকে ‘অপারেশন ডেভিল হান্ট’ও নিয়মিত অভিযান পরিচালনা করে গত ২৪ ঘণ্টার ব্যবধানে ৫২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বিষয়টি নিশ্চিত করেন।
ডেভিল হান্টে গ্রেপ্তারকৃতরা হলেন- নারায়ণগঞ্জ আওয়ামী লীগের সদস্য মো. রাসেল (৩১), বঙ্গবন্ধু পরিষদের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম (৬৬), বন্দর ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. শাহীন সরকার (৫৫), বন্দর ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আলমগীর হোসেন মাসুদ (৩১), আওয়ামী লীগের সক্রিয় সদস্য মো. জসিম উদ্দিন (৪০), ভূলতা ইউনিয়নের ৬নং ওয়ার্ড ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. রনি হোসেন (২২), আওয়ামী লীগের সক্রিয় কর্মী বাসেদ মিয়া (৪৬), রূপগঞ্জ ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি মো. আব্দুল আলিম সরকার (৫৮), যুবলীগের সক্রিয় কর্মী সাহাদাত হোসেন (৩২) ও মো. সুমন (৩৯), আড়াইহাজার পৌরসভা আওয়ামী লীগের সক্রিয় কর্মী মো.মোতালেব মিয়া (৪০) ও জাহাঙ্গীর আলম রানা (৩৬)।
এ বিষয়ে নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেন, গত ২৪ ঘণ্টায় অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের ১২ জনকে গ্রেপ্তার করা হয়। এদের সবার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে হওয়া বিভিন্ন মামলা রয়েছে। এ ছাড়া নিয়মিত অভিযানে আরও ৪০ জন গ্রেপ্তার রয়েছে। তাদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।
জুলাই-আগস্টের আন্দোলন দমনে সমন্বয়ের নেতৃত্বে ছিলেন শেখ হাসিনা
আগামী নির্বাচন সংখ্যানুপাতিক হারে চাই : ফয়জুল করিম 