মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক ড. এহতেশাম উল হক ও জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমির মহাপরিচালক ড. জুলফিকার হায়দারকে প্রত্যাহারের দাবিতে ‘শিক্ষক-কর্মচারী ঐক্যজোট’ ঘোষিত সকল কর্মসূচির সাথে একাত্মতা ও সর্বাত্মক সহযোগিতা প্রকাশ করেছে “বৈষম্য বিরোধী কর্মচারী ঐক্য ফোরাম”।
বুধবার (১২ ফেব্রুয়ারি) বৈষম্য বিরোধী কর্মচারী ঐক্য ফোরামের সমন্বয় এ বি এম আব্দুস সাত্তারের স্বাক্ষরিত এক বিবৃতি এ তথ্য জানানো হয়।
বিবৃতি বলা হয়, সম্প্রতি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে (মাউশি) আওয়ামী স্বৈরাচারী দোসর অধ্যাপক এহতেশাম উল হককে মহাপরিচালক এবং ড. মো. জুলফিকার হায়দারকে জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমীতে (নায়েম) মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়। এ উভয় নিয়োগ আদেশ বাতিলের জন্যে ‘শিক্ষক-কর্মচারী ঐক্যজোট’ শুরু থেকেই মাউশি ভবন ঘেরাও সহ বিভিন্ন কর্মসূচি পালন করে যাচ্ছে। “শিক্ষক-কর্মচারী ঐক্যজোট” বুধবারও (১২ ফেব্রুয়ারি) মাউশি ভবন ঘেরাও করে কঠোর কর্মসূচি ঘোষণার আল্টিমেটাম দিয়েছে। এ ছাড়াও জুলাই-আগস্ট আন্দোলনের ছাত্র সমন্বয়কগণও এ উভয় মহাপরিচালকের নিয়োগাদেশ বাতিলের দাবি জানিয়েছেন।
বিবৃতি আরও বলা হয়, মাউশি মহাপরিচালক এহতেশাম উল হক ও নায়েমের মহাপরিচালক মো. জুলফিকার হায়দারকে অবিলম্বে অপসারণ ও তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবিতে “শিক্ষক-কর্মচারী ঐক্যজোট”- এর সকল কর্মসূচিতে “বৈষম্য বিরোধী কর্মচারী ঐক্য ফোরাম” একাত্মতা প্রকাশ এবং ভবিষ্যতে তাদের ঘোষিত সকল কর্মসূচীতে সক্রিয় অংশগ্রহণের প্রতিশ্রুতি ব্যক্ত করছে।
ফ্যাসিবাদের দোসরদের কোথাও ঠাঁই হবে না: মজনু