চ্যাম্পিয়নস লিগ প্লে-অফের প্রথম লেগে এসি মিলান, আতালান্তা এবং মোনাকো হতাশাজনক হার মোকাবেলা করলেও, ক্লাব ব্রুগা ও বেনফিকা গুরুত্বপূর্ণ জয় নিয়ে এগিয়ে গেছে। এসি মিলান ফেইনুর্ডের কাছে ১-০ গোলে হেরে গিয়ে, আতালান্তা ক্লাব ব্রুগার কাছে ২-১ গোলে পরাজিত হয়েছে। অপরদিকে, বেনফিকা মোনাকোকে ১-০ ব্যবধানে পরাজিত করে দ্বিতীয় রাউন্ডে যাওয়ার দৌড়ে শক্ত অবস্থানে রয়েছে।
এই ম্যাচগুলোতে দলগুলো নানা লড়াইয়ের মধ্যে পড়ে এবং একে অপরের বিরুদ্ধে জয়ের সুযোগ তৈরির চেষ্টা করলেও, মাত্র একটি গোলই বড় ভূমিকা রেখেছে তাদের ভাগ্য নির্ধারণে।
ফেইনুর্ড ১ : ০ এসি মিলান
ফেইনুর্ডের মাঠে ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়ে এসি মিলান। ৩ মিনিটে গোল করেন ইগর পাইশিয়াও। এই গোল শোধের জন্য শেষ পর্যন্ত চেষ্টা করেছে মিলান। সুযোগও এসেছিল বেশ কিছু। কিন্তু ৯০ মিনিটের পর যোগ করা সময়েও গোলটি আর পাওয়া হয়নি ইতালিয়ান ক্লাবটির। হার মেনেই ছাড়তে হয়েছে মাঠ। এখন আগামী মঙ্গলবার দ্বিতীয় লেগে নিজেদের মাঠে মিলান পাশার দান বদলাতে পারে কি না, সেটাই দেখার অপেক্ষা।
ব্রুগা ২ : ১ আতালান্তা
শেষ ষোলোয় যাওয়ার প্লে-অফের প্রথম লেগে আতালান্তার বিপক্ষে ২-১ গোলের দারুণ এক জয় পেয়েছে ক্লাব ব্রুগা। ঘরের মাঠে এদিন ম্যাচের ১৫ মিনিটে ফেরান জুগলার গোলে এগিয়ে যায় ব্রুগা। ৪১ মিনিটে আতালান্তাকে সমতায় ফেরান মারিও পাসালিক। এরপর ম্যাচ যখন সমতায় শেষ হওয়ার অপেক্ষায়, তখনই পেনাল্টি পায় ব্রুগা। স্পট কিকে গোল করে ব্রুগাকে জয়সূচক গোল এনে দেন গুস্তাফ নিলসন।
মোনাকো ০ : ১ বেনফিকা
মোনাকোর বিপক্ষে তাদের মাঠে ১-০ গোলের জয় পেয়েছে বেনফিকা। এ জয়ে শেষ ষোলোয় যাওয়ার দৌড়ে এগিয়ে গেল পর্তুগিজ ক্লাবটি। মোনাকোর মাঠে দুই দল চেষ্টা করেও গোল পায়নি প্রথমার্ধে। তবে বিরতির পর ৪৮ মিনিটে লিড নেয় বেনফিকা। গোল করেছেন ভ্যানজেলিস পাভলিদিস। এরপর মোনাকো ম্যাচের দ্বিতীয় ধাক্কা খায় ৫২ মিনিটে আল-মুসরাতি লাল কার্ড দেখে মাঠ ছাড়লে। এরপর ১০ জন নিয়ে খেলে আর ভাগ্য বদলাতে পারেনি মোনাকো। পিছিয়ে থেকেই দ্বিতীয় লেগ শুরু করবে তারা।
বুমরার না থাকা তরুণদের সুযোগ হিসেবে দেখছেন গম্ভীর
এফএ কাপ থেকে শুরু হচ্ছে সেমি-অটোমেটেড অফসাইড প্রযুক্তির ট্রায়াল