ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ৩ গাড়ির সংঘর্ষ, আহত ১২

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:০২ পিএম

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের সিরাজদীখানে একসঙ্গে ৩ গাড়ির সংঘর্ষে অন্তত ১২ জন বাসযাত্রী আহত হয়েছেন। এ সময় এক্সপ্রেসওয়েতে ৪ কিলোমিটার এলাকায় যানজট দেখা দেয়। এতে আধা ঘণ্টা যানবাহন চলাচল থাকে।

আজ শনিবার সকাল ৯টার দিকে জেলার সিরাজদীখান উপজেলার নিমতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে এক্সপ্রেসওয়েতে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

জেলার শ্রীনগর উপজেলার হাষাড়া হাইওয়ে থানার ওসি আব্দুল কাদের জিলানী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সকালে ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবোঝাই গ্রীন পরিবহনের একটি বাসকে পেছন থেকে ধাক্কা সুরভি পরিবহনের অপর আরেকটি যাত্রীবোঝাই বাস। এতে গ্রীন পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা সড়ক নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণের কাজে নিয়োজিত একটি গাড়িকে ধাক্কা দেয়। এ সময় সুরভি পরিবহনের অন্তত ১২ যাত্রী আহত হন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত