মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক পারভেজ চোকদার পাপ্পুকে (৩৩) গ্রেপ্তার করেছে পুলিশ। অপারেশন ডেভিল হান্টের অভিযানে আজ শনিবার ভোরে উপজেলার রশুনিয়া গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে। তিনি ওই গ্রামের প্রয়াত হানিফ চোকদারের ছেলে।
সিরাজদীখান থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার হাফিজুর রহমান জানান, ডেভিল হান্টের অংশ হিসেবে শনিবার ভোরে উপজেলার রশুনিয়া গ্রামে অভিযান চালিয়ে পারভেজ চোকদার পাপ্পুকে গ্রেপ্তার করে পুলিশ। জেলার সিরাজদীখান থানা ও সহকারী পুলিশ সুপারের কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করার ঘটনায় তাকে গ্রেপ্তার করে। থানা ও এএসপির কার্যালয়ে ভাঙচুরের ঘটনায় পুলিশ উসকানিদাতা হিসেবে তাকে চিহ্নিত করেছে।
১৫ মিনিটে ১০০ আবেদন!