মুন্সীগঞ্জে আড়াই কেজি গাঁজাসহ কারবারি গ্রেপ্তার

আপডেট : ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৩০ এএম

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলে অভিযান চালিয়ে আড়াই কেজি গাঁজাসহ মোহাম্মদ হোসেন (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৮ অক্টোবর) রাতে সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নের দক্ষিণ চরমশুরা গ্রামের নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তছলিম উদ্দিন জানান, রাত ৭টার দিকে ওই ব্যক্তির বাড়িতে মাদকবিরোধী অভিযান চালায় সদর থানা পুলিশের একটি দল। এ সময় বাড়ি থেকে আড়াই কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং মোহাম্মদ হোসেনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তার মোহাম্মদ হোসেনের বিরুদ্ধে আগেই তিনটি মাদক মামলা রয়েছে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত