রাজধানীর ইসলামবাগের কামালবাগে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের (মিডিয়া) কর্মকর্তা আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান।
তিনি বলেন, শনিবার বিকেল ৪টা ২৭ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের মোট আটটি ইউনিট কাজ করেছে।
তিনি বলেন, আজ শনিবার বিকেল ৩টা ১৭ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় ৩টা ২৫ মিনিটে। লালবাগ ফায়ার স্টেশনের দুটি, হাজারীবাগ থেকে দুটি, পলাশী থেকে দুটি, সিদ্দিকবাজার থেকে দুটি, ইউনিটসহ মোট আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির খবর জানা যায়নি। এ ছাড়া আগুনে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি বলে জানান তিনি।
বঙ্গবন্ধু স্টেডিয়াম এখন থেকে শুধু ‘জাতীয় স্টেডিয়াম, ঢাকা’ 