কুমিল্লার চৌদ্দগ্রামের নোয়াবাজারে পেট্রোল বোমা হামলায় পুড়িয়ে ৮ বাসযাত্রী হত্যা মামলার অন্যতম আসামি সাবেক চেয়ারম্যানসহ দুজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। গত শনিবার দিবাগত রাতে কুমিল্লা শহর থেকে তাদের গ্রেপ্তার করে। আইনি প্রক্রিয়া শেষে গতকাল দুপুরে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।
আটকরা হলেন উপজেলার কালিকাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান সালাহ উদ্দীন আহমেদ মজুমদার ও তার ছেলে কালিকাপুর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক নেয়ামত উল্লাহ রুমি।
জানা গেছে, ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি ভোর রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের নোয়াবাজারে যাত্রীবাহী বাসে পেট্রোলবোমা হামলায় ৮ যাত্রী নিহত হন। এ ঘটনায় গত বছর ভুক্তভোগী বাস মালিক আবুল খায়ের বাদী হয়ে সাবেক রেলপথমন্ত্রী মুজিবুল হক, সাবেক আইজিপি শহীদুল হক, র্যাব প্রধান বেনজীরসহ ১৯০ জনের বিরুদ্ধে কুমিল্লার আদালতে একটি মামলা দায়ের করেন। এ মামলায় সালাউদ্দিন ১১ নম্বর আসামি ও তার ছেলে রুমি ৭৯ নম্বর আসামি।
