জুলাই অভ্যুত্থানে আহত ১৭৪ জনকে স্মার্টকার্ড ইসির

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৩২ এএম

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন জুলাই গণঅভ্যুত্থানে আহতদের স্মার্টকার্ড দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

গতকাল মঙ্গলবার কেবিন ব্লকের চারতলায় চিকিৎসাধীন আহত ছাত্র-জনতার হাতে স্মার্টকার্ড তুলে দেন ইসির মহাপরিচালক (অতিরিক্ত সচিব) এসএম হুমায়ুন কবীর। এ সময় বিএসএমএমইউর পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল ডা. আবু নোমান মো. মোছলেহ উদ্দিন উপস্থিত ছিলেন।

কমিশনের পক্ষ থেকে জানানো হয়, এখন পর্যন্ত গণঅভ্যুত্থানে আহত ১৭৪ জনকে স্মার্টকার্ড দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে বিএসএমএমইউতে ৫০ জন, জাতীয় চক্ষুবিজ্ঞান হাসপাতালে ৪৩, ঢাকা মেডিকেলে ১৩, জাতীয় অর্থোপেডিক হাসপাতালে (পঙ্গু হাসপাতাল) ৬৭ এবং জাতীয় বার্ন ইনস্টিটিউটে ১ জন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত