গাইবান্ধার গোবিন্দগঞ্জে গাঁজাসহ আনিছুর রহমান (৪০) নামের এক পুলিশের এএসআইকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।
এর আগে মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৫টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জ থানা মোড় থেকে মোটরসাইকেলে করে গাজা নিয়ে যাওয়ার সময় তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত পুলিশের এএসআই আনিছুর রহমানের বাড়ি লালমনিরহাট সদর উপজেলার চরখাটা গ্রামে। তিনি ওই গ্রামের আলিমুদ্দিনের ছেলে। তিনি বর্তমানে গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানায় কর্মরত ছিলেন। এ ঘটনায় পুলিশ কর্মকর্তা আনিছুরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে গোবিন্দগঞ্জ থানার এসআই মানিক রানা সঙ্গীয় ফোর্সসহ থানার চারমাথা মোড়ে ডাচ বাংলা ব্যাংকের সামনে ঢাকা-রংপুর মহাসড়কে অভিযান পরিচালনা করেন। এ সময় পলাশবাড়ী থেকে বগুড়াগামী একটি টিভিএস অ্যাপাচি ১৬০ সি.সি মোটরসাইকেল (ঢাকা মেট্রো ল-৪৯-৪৯১৮) থামিয়ে তল্লাশির করা হয়। এ সময় আনিসুর রহমানের কাছ থেকে প্যাকেট ও ব্যাগে রাখা সাড়ে ৯ কেজি গাঁজা জব্দ করা হয়। পরে তাকে গেপ্তার করা হয়। গাঁজা পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়।
এদিকে গাইবান্ধা পুলিশ সুপার নিশাত এ্যঞ্জেলা জানান, মাদকসহ গ্রেপ্তারকৃত পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করা হবে।
স্কুলছাত্রীকে গাছে বেঁধে নির্যাতন, গ্রেপ্তার ১
২০১৮ সালের নির্বাচনে দায়িত্ব পালন করা ৩৩ ডিসিকে ওএসডি