ব্রাহ্মণবাড়িয়ায় মাদকের টাকা নিয়ে দ্বন্দ্ব, সংঘর্ষে আহত ২০

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৪৬ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ইয়াবা বিক্রির টাকার বিরোধের জেরে সংঘর্ষের ঘটনা ঘটছে। এতে নারী-পুরুষসহ প্রায় ২০ জন আহত হয়েছেন। এ ছাড়াও প্রতিপক্ষের বাড়িঘর হামলা ও লুটপাটের অভিযাগ উঠেছে।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে উপজেলার ফান্দাউক ইউনিয়নের কামাল দিঘী পাড় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ফান্দাউক গ্রামের শাহজানের ছেলে রুবেল শাহ একজন মাদক কারবারি। একই গ্রামের আজদিন মিয়ার ছেলে শাফায়েত মিয়া রুবেলের কাছ থেকে কিছু ইয়াবা কেনেন। এ নিয়ে কিছুদিন পর পর পাওনাদারদের সঙ্গে বাকবিতণ্ডা হয়। এর জেরে বুধবার রাত ১০টার দিকে রুবেল শাহ ও শাফায়েতের আত্মীয় পারভেজ মিয়ার মধ্যে মাদকের টাকা নিয়ে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এ সময় উভয় পক্ষের নারী-পুরুষসহ অর্ধশতাধিক আহত হয়।

বৃহস্পতিবার সকালে পশুর হাটে যাওয়ার সময় শাফায়তের পক্ষের মারুফ মিয়ার ওপর হামলা চালান রুবেল শাহর লোকজন। এ সময় দুই পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে প্রায় ২০ জন আহত হন। সংঘর্ষের সময় শাফায়তের পক্ষের বেশ কয়েকটি বাড়িঘর হামলা ও লুটপাটর অভিযাগ ওঠে।

অভিযুক্ত রুবেল মাদকের টাকা নিয় দ্বন্দ্বের বিষয়টি অস্বীকার করে বলেন, আমার বড় ভাই নাইম শাহ পাশের বাড়ির শাফায়েত ও পারভেজের কাছ ৭০ হাজার টাকা পায়। সে টাকা ফেরত চাওয়ায় আমাদের ওপর হামলা করে শাফায়েতের লোকজন। হামলায় আমাদের প্রায় ৭০ জন আহত হয়।

এ বিষয়ে শাফায়েতের কাছে জানতে তাকে ফোন করলে মোবাইল বন্ধ পাওয়া যায়।

নাসিরনগর উপজলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক সাইফুল ইসলাম বলন, সংঘর্ষের পর দুই পক্ষের লোকজনেরা চিকিৎসা নিয়েছেন। বুধবার রাত ১০টার পর থেকে প্রায় ১২টা পর্যন্ত চিকিৎসা দেওয়া হয়ছে। আজ মারামারির পর দুই পক্ষের লোকজন চিকিৎসা নিতে এসেছে।

নাসিরনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খায়রুল আলম বলেন, পাওনা টাকা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ২০ আহত হয়েছেন। কিসের ব্যবসার টাকা নিয়ে দ্বন্দ্ব প্রশ্ন করলে তিনি জানেন না বলে জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত