খসরু বললেন

স্থানীয় নির্বাচন আগে দেওয়ার অধিকার সরকারের নেই

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৫৪ এএম

জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন দেওয়ার কোনো অধিকার নেই এই সরকারের। ষড়যন্ত্র করে কেউ বিএনপিকে বাইরে রাখার চেষ্টা করলে আওয়ামী লীগের মতো ভয়াবহ অবস্থা হবে বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। সারা দেশে ধানের শিষের জোয়ার উঠেছে। এটি কেউ রুখতে পারবে না। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার আগে জেলা স্টেডিয়ামের আউটডোর মাঠে লক্ষ্মীপুর জেলা বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। দ্রব্যমূল্যে নিয়ন্ত্রণ, আইন-শৃঙ্খলার উন্নয়ন ও দ্রুততম সময়ে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে এই সমাবেশের আয়োজন করা হয়।

আমীর খসরু বলেন, গণতন্ত্র পাওয়ার জন্য বিএনপি দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করেছে। এই সংগ্রামের ফলে অন্তর্বর্তী সরকার গঠন হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত