হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সপ্তাহ ২০২৫-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা উৎসাহ-উদ্দীপনায় আড়ম্বরপূর্ণভাবে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় কলেজের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান মেজর জেনারেল মো. রফিকুল ইসলাম, এনডিসি, পিএসসি (অব.)। সভায় সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. কে. এম. মজিবুল হক।
সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেড ক্রিসেন্ট সোসাইটির প্রাক্তন ভাইস চেয়ারম্যান ড. আহমেদ জামিল ইব্রাহীম, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, ড্যাব মহাসচিব অধ্যাপক ডা. মো. আব্দুস সালাম, কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. মেহেরুন নেসা, বিডিআরসিএস পরিচালক (স্বাস্থ্য) ব্রিগেডিয়ার জেনারেল ডা. এসএম হুমায়ুন কবীর (অব.), যুব ও স্বেচ্ছাসেবক বিভাগের পরিচালক ইমাম জাফর শিকদার, হলি ফ্যামিলি হাসপাতালের উপপরিচালক ডা. এ কে এম মাসুদ আকতার জিতু ও সহকারী পরিচালক ডা. কে এম জিয়াউর রহমান। বিজ্ঞপ্তি
