নরসিংদীর রায়পুরায় বাসের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, রায়পুরার উত্তর বাখরনগর ইউনিয়নের জঙ্গলী শিবপুর গ্রামের জুম্মান মিয়ার ছেলে রনি (৩০) ও একই গ্রামের হাবিবুর রহমানের ছেলে তাপস (৩০)।
জানা গেছে, রায়পুরার উত্তর বাখরনগর ইউনিয়নের জঙ্গলী শিবপুর গ্রামের রনি ও তাপস মোটরসাইকেল যোগে নরসিংদী সদরে আসছিল। মোটরসাইকেলটি রায়পুরা উপজেলার মরজাল ইউনিয়নের চাচারবাগ এলাকায় পৌঁছালে ঢাকাগামী একটি বাসের সাথে ধাক্কা লাগে। এতে মোটোরসাইলের দুই আরোহী রাস্তায় ছিটকে পরে। ওই সময় দ্রুতগামী বাসটি তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
ভৈবর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: নূরুল হক বলেন, ‘এ বিষয়ে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’
ডাক্তার দেখাতে এসে ফিরলেন লাশ হয়ে 