কুমিল্লার নাঙ্গলকোটে ডাক্তার দেখাতে এসে ট্রেনে কাটা পড়ে জেসমিন বেগম (৬২) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৯টা ১৫ মিনিটের নাঙ্গলকোট পৌর বাজার রেল গেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ওই বৃদ্ধা নারী উপজেলার বটতলী ইউপির নারায়ণ বাতুয়া গ্রামের মৃত. শাহ আলমের স্ত্রী।
জানা গেছে, রেল গেইট পার হওয়ার সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সুবর্ণা এক্সপ্রেস ট্রেনের নিচে পড়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
এ বিষয়ে লাকসাম জিআরপি থানার ওসি মো. এমরান হোসনে বলেন, ‘এ বিষয়ে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’
