বইমেলায় এসেছে জনপ্রিয় কথাসাহিত্যিক আহমেদ ফারুকের সমকালীন উপন্যাস ‘খ্রাফস্তার’। প্রকাশ করেছে প্রিয়মুখ প্রকাশন। প্রচ্ছদ করেছেন অবনীল। ‘খ্রাফস্তার’ বই নিয়ে রকমারিতে শুরু হয়েছে ‘খ্রাফস্তার-রকমারি এক্সক্লুসিভ ক্যাম্পেইন’। এ ক্যাম্পেইনে রকমারিতে বইটি অর্ডার করলেই দৈবচয়নে একজন পাবেন মোটরবাইক! এ ছাড়াও থাকছে এক লাখ টাকার বই উপহার! ক্যাম্পেইনে অংশ নিতে লগইন করুন রকমারিতে ৎশসৎর. ঃড়/ঝতড ৩৬০ টডতএতচ ‘খ্রাফস্তার’- এই উপন্যাসের নাম এসেছে প্রাচীন পারস্যের দর্শন থেকে, যেখানে ‘খ্রাফস্তার’ হলো সেই বিধ্বংসী শক্তি, যা সমাজ, চিন্তা এবং নৈতিকতার ক্ষতি সাধন করে। এটি কখনো দৃশ্যমান শত্রু, কখনো অন্তর্নিহিত এক ভয়ানক অস্তিত্ব। নরকে এক শ্রেণির ভয়ংকর দানবের বাস, যারা পাপীদের আত্মা কামড়ে কামড়ে খায়। এদেরই বলে খ্রাফস্তার। কিন্তু শুধু নরকেই নয়, মানুষের সমাজেও এদের অস্তিত্ব বিদ্যমান। কাহিনির কেন্দ্রবিন্দুতে রয়েছে দুটি প্রধান চরিত্রমিথ এবং জুনা। দুজনই ঘটনাক্রমে এক অন্ধকার, নিষ্ঠুর এবং অভিশপ্ত ইয়োমা পাহাড়ের কনসেনট্রেশন ক্যাম্পে বন্দি হয়ে পড়ে। এই ক্যাম্পটি এক ধরনের প্রাকৃতিক জেলখানা, যেখানে বন্দিদের ওপর চলে অমানবিক নির্যাতন। এসব নির্যাতনের খবর কখনোই বাইরের পৃথিবীতে পৌঁছায় না। বন্দিদের আহাজারি, কান্না, চিৎকার এবং মৃত্যু স্বাভাবিক ঘটনা। এসব ক্যাম্প থেকে পালানোর কোনো পথ নেই, মৃত্যুই একমাত্র মুক্তির পথ।
সমালোচক মহল ‘খ্রাফস্তার’ উপন্যাসটিকে কথাসাহিত্যিক আহমেদ ফারুকের এক্সক্লুসিভ উপন্যাস হিসেবে বিবেচনা করছে। লেখক জানান, উপন্যাসটি লিখতে তার তিন বছরের অধিক সময় লেগেছে। এ ছাড়াও ‘খ্রাফস্তার’ বইটি পাওয়া যাবে প্রিয়মুখ প্রকাশনের ২২৮-২২৯-২৩০ নম্বর স্টলে। বইয়ের মূল্য ৪৩০ টাকা। বিজ্ঞপ্তি
