গাজীপুরে শ্রীপুর উপজেলার শৈলাট-কাঁচিনা আঞ্চলিক সড়কে অটোরিকশার সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলে থাকা দুই চাচাতো ভাইয়ের মৃত্যু হয়েছে। গতকাল রবিবার সন্ধ্যায় উপজেলার শৈলাট উত্তরপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- শ্রীপুর উপজেলার শৈলাট গ্রামের সাবেক উপজেলা চেয়ারম্যান কাজীমউদ্দিন আহমেদের নাতি রিয়াদ মন্ডল (২২) ও একই পরিবারের মজিবুর রহমানের ছেলে অনিক মন্ডল (২৫)।
স্বজনরা জানান, শৈলাট থেকে কাচিনা যাচ্ছিলেন দুই চাচাতো ভাই অনিক ও রিয়াদ। তারা শিপ্রা গার্মেন্টস কারখানার সামনে একটি ট্রাককে ওভারটেক করার সময় অন্য একটি ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হয়ে সড়কে ছিটকে পড়েন তারা। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১০টার দিকে দুজনের মৃত্যু হয়।
শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। নিহতের স্বজনদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
আজ রাজধানীর যেসব এলাকায় গ্যাস থাকবে না