ড্যাফোডিল ইউনিভার্সিটিতে ‘নেক্সট জেন রিয়েল এস্টেট সামিট ২০২৫’ অনুষ্ঠিত

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ০১:৫৭ পিএম

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির রিয়েল এস্টেট বিভাগ আয়োজিত ‘নেক্সট জেন রিয়েল এস্টেট সামিট ২০২৫’ ছিল একটি অনন্য সম্মেলন। যেখানে ভবিষ্যতের রিয়েল এস্টেট ও নগর উন্নয়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এই সামিটে প্রায় ৩০০ শিক্ষার্থী অংশ নেন, যেখানে অন্তত আটটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রতিযোগীরা ‘নেক্সট-জেন রিয়েল এস্টেট অ্যান্ড ইমপ্লিমেন্টেশন প্রোসেস’ বিষয়ক আইডিয়া প্রেজেন্টেশন করেন। 

প্রতিযোগীরা তাদের গবেষণালব্ধ ধারণা, ডিজাইন ও পরিকল্পনার মাধ্যমে ভবিষ্যতের রিয়েল এস্টেট উন্নয়নের নকশা উপস্থাপন করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রূপায়ণ সিটির সিইও এম. মাহবুবুর রহমান বলেন, ‘আমরা নেক্সট জেন কনসেপ্ট থেকে উত্তরায় বাংলাদেশের প্রথম মেগা গেটেড কমিউনিটি রূপায়ণ সিটি’ নির্মাণ করেছি এবং স্মার্ট সিটি নির্মাণে কাজ করে যাচ্ছি।’

সিভিল ইঞ্জিনিয়ারিং ও রিয়েল এস্টেট বিভাগের দুইজন করে বিশেষজ্ঞ সদস্য বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন। বিশেষজ্ঞরা মনে করেন, শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা, গবেষণা ও উপস্থাপনা ভবিষ্যতে রিয়েল এস্টেট খাতে নতুন দিগন্ত উন্মোচন করবে।

সামিটের অন্যতম প্রধান আকর্ষণ ছিল তিনটি প্যানেল আলোচনা, যেখানে সরকারি ও বেসরকারি সংস্থার গুরুত্বপূর্ণ ব্যক্তিরা রিয়েল এস্টেটের ভবিষ্যৎ পরিকল্পনা, প্রযুক্তির ভূমিকা এবং শিল্প ও একাডেমিয়ার সংযোগ নিয়ে আলোচনা করেন।

এই আয়োজনের সমাপ্তি ঘটে গালা ডিনার ও দুটি লাঞ্চ এর মাধ্যমে। যেখানে অতিথি, অংশগ্রহণকারী ও বিশেষজ্ঞদের মধ্যে আন্তঃসংযোগের সুযোগ তৈরি হয়। রূপায়ন সিটি উত্তরা ছিল এই সম্মেলনের টাইটেল স্পন্সর, যা পুরো আয়োজনকে আরও সমৃদ্ধ করেছে।

এই সম্মেলন কেবলমাত্র একটি ইভেন্ট নয়, বরং ভবিষ্যৎ নগর পরিকল্পনা ও রিয়েল এস্টেট খাতের প্রযুক্তিগত সম্ভাবনা নিয়ে ভাবনার এক উন্মুক্ত মঞ্চ হিসেবে কাজ করেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত