ডিপিডিসিতে দুর্ঘটনায় নিহত বিদ্যুৎকর্মীকে আর্থিক সহায়তা প্রদান

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৫৯ এএম

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) আওতাধীন পরিবাগ এলাকায় গত ২৩ জানুয়ারি ফিডারের সক্ষমতা বৃদ্ধির কাজ চলাকালে মই থেকে পড়ে গিয়ে নিহত বিদ্যুৎকর্মীর পরিবারকে ৫ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।  চেক হস্তান্তরকালে উপদেষ্টা ভবিষ্যতে কাজের ক্ষেত্রে আরও বেশি সতর্কতা অবলম্বন করার নির্দেশনা দেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের বিষয়ে খোঁজখবর নেন।

ঠিকাদারি প্রতিষ্ঠান জেভি অব সিএনটিআইসি অ্যান্ড এসপিটিটিসি, চায়নার লাইনম্যান মো. জাহিদুল ইসলাম মই থেকে পড়ে গিয়ে আহত হন এবং হাসপাতালে নেওয়ার পর মারা যান। মৃত জাহিদুল ইসলামের পরিবারের পুনর্বাসনের জন্য তার বাবা এবং স্ত্রীকে ২ লাখ ৫০ হাজার টাকার দুটি আলাদা পে-অর্ডারে মোট ৫ লাখ টাকা প্রদান করা হয়। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত