সাবেক আইজিপিসহ ১০৩ কর্মকর্তার পদক প্রত্যাহার

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:০১ এএম

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনসহ ১০৩ কর্মকর্তার বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) ও রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) পদক প্রত্যাহার করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সহকারী সচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত বিতর্কিত দশম জাতীয় সংসদ নির্বাচনে প্রত্যক্ষভাবে জড়িত নিম্নবর্ণিত ১০৩ জন কর্মকর্তার অনুকূলে প্রদানকৃত বাংলাদেশ পুলিশ পদক-২০১৮-এর বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)/বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম-সেবা)/রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)/রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম- সেবা) প্রত্যাহার করা হয়। তার মধ্যে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, ডিআইজি নিবাস চন্দ্র মাঝি, খন্দকার গোলাম ফারুক, আছাদুজ্জামান মিয়া, বেনজীর আহমেদ, এম খুরশীদ হোসেন প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত