রত্নগর্ভা নির্মলা রানী রায়ের চতুর্থ মৃত্যুবার্ষিকী বুধবার। ডায়াবেটিসসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগে ২০২১ সালের এই দিনে ফরিদপুর শহরের ঝিলটুলীর বাসভবনে পরলোকগমন করেন তিনি।
সমবায় বিভাগের রাজশাহী অঞ্চলের অবসরপ্রাপ্ত উপ-নিবন্ধক (বিচার) বীর মুক্তিযোদ্ধা অর্দ্ধেন্দু শেখর রায়ের স্ত্রী নির্মলা রানী ২০১৯ সালে আজাদ প্রোডাক্টস প্রবর্তিত 'রত্নগর্ভা মা-২০১৮' লাভ করেন। পরের বছর র্যাপিড পিআর প্রবর্তিত ‘রত্নগর্ভা মা’ মনোনীত হন তিনি। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বিজয়ের ৫০ বছর পূর্তিতে ২০২১ সালে ফরিদপুর জেলা খেলাঘর তাকে মরণোত্তর সম্মাননা পদক দিয়েছে।
নির্মলা রানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঝিলটুলীর বাসভবনে নানা ধর্মীয় আচার অনুষ্ঠিত হবে।
চুরি অপচয় সিস্টেম লস রেখে গ্যাসের মূল্যবৃদ্ধি প্রস্তাব
১০০ গুমের অভিযোগ নিয়ে ট্রাইব্যুনালে ‘মায়ের ডাক’