পাবনায় দুদক চেয়ারম্যান

দুদক সাংবিধানিক প্রতিষ্ঠান হলে স্বাধীনতা বাড়বে

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:১৪ এএম

দুর্নীতি দমন কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠানে পরিণত হলে স্বাধীনতার মাত্রা বাড়বে বলে মন্তব্য করেছেন দুদক চেয়ারম্যান ড. মোহাম্মদ আব্দুল মোমেন। গতকাল বুধবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সাধারণ মানুষের বিভিন্ন অভিযোগের গণশুনানি শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। দুদক চেয়ারম্যান ড. মোহাম্মদ আব্দুল মোমেন বলেন, দুদককে সাংবিধানিক প্রতিষ্ঠানে পরিণত করতে ইতিমধ্যেই দুদক সংস্কার কমিশন প্রস্তাবনা দিয়েছে।  সেটি অনুমোদন হলে দুদক দুর্নীতি প্রতিরোধে আরও ভূমিকা রাখতে পারবে। দুদকের স্বাধীনতার সীমাবদ্ধতা থাকলেও যেটুকু স্বাধীনতা আছে তার মধ্যেই যথাসাধ্য চেষ্টা করছে। সরকারি সেবা দানে মাঠ পর্যায়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে সবারই দায়বদ্ধতা রয়েছে। এখানে, সাধারণের দুর্ভোগ লাঘবে কাজ করছে দুদক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত