মার্চে বাড়ছে না জ্বালানি তেলের দাম

আপডেট : ০১ মার্চ ২০২৫, ০৩:৩১ পিএম

চলতি মাসে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত থাকছে। অর্থাৎ নতুন করে দাম নির্ধারণ করা হচ্ছে না। এর ফলে গত ফেব্রুয়ারি মাসে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রলের যে দাম ছিল, মার্চেও তাই থাকছে। শনিবার জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের এক আদেশে এ তথ্য জানানো হয়েছে।

২০২৪ সালের মার্চ মাস থেকে বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ শুরু হয়। সে হিসাবে প্রতি মাসে নতুন দাম ঘোষণা করা হয়।

খনিজ সম্পদ বিভাগের আদেশে বলা হয়, প্রাইসিং ফর্মুলার আলোকে ২০২৫ সালের মার্চ মাসের জন্য তুলনামূলক সাশ্রয়ী মূল্যে জ্বালানি তেল সরবরাহ নিশ্চিতকরণের জন্য বিদ্যমান মূল্য কাঠামো অনুযায়ী ডিজেলের বিক্রয়মূল্য প্রতি লিটার ১০৫, কেরোসিন ১০৫, অকটেন ১২৬ এবং পেট্রোল ১২২ টাকায় অপরিবর্তিত রাখা হয়েছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত