রাজধানীতে ব্রাহ্মণবাড়ির যুব মহিলা লীগ নেত্রী উম্মে হানি গ্রেপ্তার

আপডেট : ০১ মার্চ ২০২৫, ০৮:০৯ পিএম

ব্রাহ্মণবাড়িয়া জেলা যুব মহিলা লীগের সহ-সভাপতি উম্মে হানি সেতুকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে রাজধানীর ধানমন্ডি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

শনিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশর একটি দল সেতুকে ব্রাহ্মণবাড়িয়ায় নিয়ে আসে। তিনি গত উপজেলা পরিষদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বদ্বিতা করে পরাজিত হন।

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি মোজাফফর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ধানমন্ডি থানা পুলিশের একটি দল শুক্রবার রাতে তাকে গ্রেপ্তার করে। পরে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় হস্তান্তর করা হয়। তার বিরুদ্ধ দুটি নাশকতা মামলা ও বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের ওপর হামলা ও মারধরের ঘটনাসহ তিনটি মামলা রয়েছে। শনিবার দুপুরে তাকে ব্রাহ্মণবাড়িয়া আদালতে পাঠানো হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত