রাজধানীতে সাঁড়াশি অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১৬৭ জন

আপডেট : ০৩ মার্চ ২০২৫, ০৭:৩৬ এএম

জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে ঢাকা মহানগরীতে সাঁড়াশি অভিযানে বিভিন্ন অপরাধের অভিযোগে ১৬৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় শুক্রবার রাত থেকে শনিবার  রাত ১২টা পর্যন্ত পরিচালিত এই অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

গতকাল রবিবার ডিএমপির গণমাধ্যম শাখার উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, ডিএমপির ৫০টি থানা এলাকায় ৫৭৫টি টহল টিম ও বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ৬৫টি পুলিশি চেকপোস্ট পরিচালনা করা হয়। এতে ১৬৭ জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের মধ্যে ৬ জন ডাকাত, ১৮ জন পেশাদার সক্রিয় ছিনতাইকারী, ৪ জন চাঁদাবাজ, ১০ জন চোর, ২২ জন চিহ্নিত মাদক কারবারি, ১২ জন পরোয়ানাভুক্ত আসামিসহ অন্যান্য অপরাধে জড়িত অপরাধী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত