শুবমান গিল কিংবা রজত পাতিদারদের কাঁধে আইপিএল ফ্র্যাঞ্চাইজির ভার ওঠায় বর্তমান চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক হিসেবে ভেংকটেশ আইয়ারকে মনে করা হচ্ছিলো। কিন্তু সেই পথে হাঁটেনি ফ্র্যাঞ্চাইজিটি। ভবিষ্যতের কথা ভেবে ভেংকটেশকে সহকারী হিসেবে দায়িত্ব দিলেই অধিনায়ক হিসেবে অভিজ্ঞ আজিংকা রাহানেকে বেঁছে নিয়েছে কেকেআর। অথচ শুরুতে অবিক্রিত ছিলেন রাহানে। একই দিনে মৌসুমের নতুন জার্সিও উন্মুক্ত করেছে কলকাতা।
অধিনায়কত্ব পেয়ে রাহানে জানান, ‘আইপিএলের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি কেকেআরের অধিনায়ক হওয়ার প্রস্তাব পাওয়াটা সম্মানের। আমাদের দারুণ ভারসাম্যপূর্ণ একটি স্কোয়াড গড়া হয়েছে। সবাইকে সঙ্গে নিয়ে শিরোপা ধরে রাখার চ্যালেঞ্জ মোকাবেলাই হবে আমাদের উদ্দেশ্য।’
গতবার শিরোপাজয়ী কেকেআরকে নেতৃত্ব দিয়েছিলেন শ্রেয়াস আইয়ার। এবার নিলামে তাকে দলে ভেড়ায় পাঞ্জাব কিংস। এ মৌসুমে দলটির নেতৃত্ব দেবেন তিনি। রাহানে ২০২৪ আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছিলেন। এর আগে ২০২৩ সালে দুর্দান্ত ফর্মে ছিলেন তিনি। সেবার চেন্নাই জিতেছিল আইপিএল শিরোপা। এর আগে আইপিএলে রাজস্থান রয়্যালস ও রাইজিং পুনে সুপারজায়ান্টসের অধিনায়কত্ব করেছেন তিনি।
তরুণদের গুলশানের কাছে হেরে গেল বুড়োদের মোহামেডান