‘ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ড-২০২৪’-এ ১২টি পুরস্কার জিতে নিয়েছে মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশ। এর মধ্যে বিকাশ সরাসরি পেয়েছে সাতটি পুরস্কার আর পার্টনার প্রতিষ্ঠানের মাধ্যমে পেয়েছে বাকি পাঁচটি। এই পুরস্কারগুলোর মধ্যে তিনটি সিলভার এবং ৯টি ব্রোঞ্জ।
সম্প্রতি রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম আয়োজিত ‘ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ড’-এর অষ্টম আসরে পুরস্কার তুলে দেওয়া হয় বিজয়ী প্রতিষ্ঠানগুলোর মধ্যে। এ বছর পুরস্কারের জন্য ২৪টি ক্যাটাগরিতে ৭৪টি সেরা ক্যাম্পেইন স্বীকৃতি পেয়েছে।
বিকাশ এ বছর বেস্ট ইউজ অব টিকটক, বেস্ট ভিডিও ও বেস্ট ইউজ অব সার্চ ক্যাটাগরিতে সিলভার জিতেছে বিকাশ। ব্রোঞ্জ ক্যাটাগরিতে বেস্ট ইউজ অব ইনস্টাগ্রাম, বেস্ট ইউজ অব ইন্টিগ্রেটেড ডিজিটাল ক্যাম্পেইন, বেস্ট ইউজ অব ইউজার কমিউনিটি প্ল্যাটফর্ম/নিউ প্ল্যাটফর্ম/ওউন প্ল্যাটফর্ম, বেস্ট কনটেন্ট মার্কেটিং, বেস্ট ইউজ অব ইনফ্লুয়েন্সার, বেস্ট ইউজ অব ইউজার কমিউনিটি প্ল্যাটফর্ম/নিউ প্ল্যাটফর্ম/ওউন প্ল্যাটফর্ম, বেস্ট ইউজ অব টিকটক, বেস্ট কনটেন্ট মার্কেটিং এবং বেস্ট ভিডিওর জন্য পুরস্কার জিতেছে বিকাশ।
পুরস্কার জেতা ক্যাম্পেইনগুলোয় পৃথকভাবে বিকাশের পার্টনার প্রতিষ্ঠান হিসেবে ছিল মিডিয়াকম, এফসিবি বিটপি ও বিএনবি।
প্রতিবছর বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম আয়োজিত ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ডে দেশের বিভিন্ন খাতের শীর্ষস্থানীয় করপোরেট ও মার্কেটিং প্রফেশনালদের নিয়ে গঠিত জুরি প্যানেল বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী বছরের সেরা মার্কেটিং ক্যাম্পেইনগুলো নির্বাচন করে। এ বছর চূড়ান্ত বিজয়ীদের নির্বাচিত করার জন্য ‘শর্ট লিস্টিং’ ও ‘গ্র্যান্ড জুরি’ দুই স্তরে বিচারপ্রক্রিয়া পরিচালিত হয়। বিজ্ঞপ্তি
