অটিজম ওয়েলফেয়ার ফাউন্ডেশনে ঈদ হস্তশিল্প মেলা শুরু

আপডেট : ০৫ মার্চ ২০২৫, ০৭:২৫ এএম

ঢাকার অটিজম ওয়েলফেয়ার ফাউন্ডেশনে (এডব্লিউএফ) ঈদ হস্তশিল্প মেলা শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার শুরু হওয়া দুই সপ্তাহব্যাপী এ মেলায় প্রায় ১৫০ জন অটিস্টিক শিশু ও কিশোর অংশ নিচ্ছে। মেলাটি শুক্র ও শনিবার ব্যতীত সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত কেরানীগঞ্জের বসিলায় এডব্লিউএফ স্থায়ী ক্যাম্পাসে চলবে।

ফাউন্ডেশনের বিশেষায়িত স্কুল কানন কর্র্তৃক কেরানীগঞ্জের বসিলায় অডঋ-এর স্থায়ী ক্যাম্পাসে বার্ষিক মেলার আয়োজন করা হয়েছিল। শিক্ষার্থীরা তাদের শিক্ষক এবং অভিভাবকদের সঙ্গে স্বতঃস্ফূর্তভাবে এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিল।

মেলার উদ্বোধন করেন রানার গ্রুপ অব কোম্পানিজের চেয়ারম্যান এবং এডব্লিউএফের উপদেষ্টা হাফিজুর রহমান খান। রানার গ্রুপ অব কোম্পানিজের গ্রুপ ডিরেক্টর রুদাবা তাজিন বিশেষ অতিথি ছিলেন। ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারপারসন এবং প্রধান উপদেষ্টা ডা. রওনাক হাফিজ, চেয়ারপারসন অধ্যাপক ডা. শারমিন ইয়াসমিন, ভাইস চেয়ারপারসন এবং ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্থপতি আনিকা তাবাসসুম এবং কোষাধ্যক্ষ অধ্যাপক সাবরিনা ইশরাত অন্যদের মধ্যে মেলার উদ্বোধনী অধিবেশনে বক্তব্য দেন। শিক্ষার্থীদের অভিভাবক, শিক্ষক এবং প্রতিষ্ঠানের কর্মকর্তারাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অটিস্টিক শিশুদের তৈরি ও রঙ করা চিত্রকর্ম, হস্তনির্মিত শোপিস, জাতিগত পোশাক, ঈদ শুভেচ্ছা কার্ড, গৃহস্থালীর জিনিসপত্র, গয়না এবং অন্যান্য সাজসজ্জার সামগ্রীসহ বেশকিছু হস্তশিল্প প্রদর্শন করা হয়েছিল।

এডব্লিউএফ ২০০৪ সাল থেকে অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডারে আক্রান্ত বিশেষ শিশুদের সঙ্গে কাজ করে আসছে। প্রতিষ্ঠানের শিক্ষামূলক কর্মসূচির একটি অংশ হিসেবে বৃত্তিমূলক প্রশিক্ষণ এবং প্রাপ্তবয়স্কদের কার্যকলাপ অন্তর্ভুক্ত। ১২ বছরের বেশি বয়সী শিক্ষার্থীদের এই কর্মসূচির আওতায় আনা হয়। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত