ভারত-নিউজিল্যান্ড ফাইনালে আম্পায়ার থাকছেন যারা

আপডেট : ০৭ মার্চ ২০২৫, ১১:১৭ এএম

আর একদিন পরই চ্যাম্পিয়নস ট্রফির শিরোপার ফয়সলা হয়ে যাবে। দুবাইয়ে শিরোপার লড়াইয়ে মুখোমুখি ভারত-নিউজিল্যান্ড। এই নিয়ে পরপর তিন বছর তিনটি আইসিসি টুর্নামেন্টের ফাইনাল খেলতে যাচ্ছে ভারত। এই তিনটি ফাইনালেই আম্পায়ার হিসেবে একটি নাম কমন- রিচার্ড ইলিংওয়ার্থ। চ্যাম্পিয়নস ট্রফিতে তিনি ফিল্ড আম্পায়ারের দায়িত্বে থাকবেন।

গতকাল বৃহস্পতিবার ম্যাচ অফিসিয়ালদের নাম জানিয়ে দিয়েছে আইসিসি। ৬১ বছর বয়সী ইলিংওয়ার্থের সঙ্গী হিসেবে মাঠে দায়িত্ব পালন করবেন ৫৮ বছর বয়সী অস্ট্রেলিয়ার পল রেইফেল। ম্যাচ রেফারি হিসাবে থাকবেন শ্রীলঙ্কার রঞ্জন মদুগলে। তৃতীয় আম্পায়ারের দায়িত্বে থাকবেন ওয়েস্ট ইন্ডিজের জোয়েল উইলসন আর চতুর্থ আম্পায়ার শ্রীলঙ্কার কুমার ধর্মসেনা।

এর মাঝে ইলিংওয়ার্থ ভারত-অস্ট্রেলিয়া সেমিফাইনালের দায়িত্ব ছিলেন। আর লাহোরে দক্ষিণ আফ্রিকা-নিউজিল্যান্ডের দ্বিতীয় সেমিফাইনালে দায়িত্ব পালন করেছেন পল রেইফেল। দুজনই আইসিসি এলিট প্যানেলের আম্পায়ার। গত জানুয়ারিতে টানা তৃতীয় ও ক্যারিয়ারে চতুর্থবারের মতো আইসিসির বর্ষসেরা আম্পায়ার নির্বাচিত হয়েছিলেন ইলিংওয়ার্থ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত