বালিয়াকান্দি

শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১

আপডেট : ০৮ মার্চ ২০২৫, ০৪:০৪ পিএম

রাজবাড়ীর বালিয়াকান্দিতে ৯ বছর বয়সী এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে জহুর মোল্লা নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।  তিনি উপজেলার জামালপুর ইউনিয়নের ছাবনীপাড়া গ্রামের মৃত জলিল মোল্লার ছেলে। শুক্রবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। 

মামলা সূত্রে জানা গেছে, জহুর মোল্লা গত ৬ মার্চ সকাল ১১ টার দিকে এক শিশুকে ধর্ষণের চেষ্টা করে।

শিশুটির নানী বলেন, আমার নাতি গত ২৭ ফেব্রুয়ারি বেড়াতে আসে। বৃহস্পতিবার (৬ মার্চ) সকালে প্রতিবেশী জহুর মোল্লা তাকে জোর করে মাঠে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। গত শুক্রবার আমার নাতি সব খুলে বললে আমি থানায় অভিযোগ দায়ের করি। রাতেই পুলিশ তাকে গ্রেপ্তার করে। 

বালিয়াকান্দি থানার পরিদর্শক (তদন্ত) আবদুল্লাহ আল মামুন বলেন, ধর্ষণ চেষ্টার অভিযোগে অভিযুক্ত জহুর মোল্লাকে গ্রেপ্তার করা হয়। শনিবার সকালে আসামিকে রাজবাড়ী আদালতে প্রেরণ করা হয়েছে।  শিশুটিকে রাজবাড়ী হাসপাতালে পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত