ডিএফপি কর্মচারী কল্যাণ সমিতির নির্বাচন অনুষ্ঠিত

আপডেট : ১১ মার্চ ২০২৫, ০৬:৪৬ এএম

ডিএফপি কর্মচারী কল্যাণ সমিতির নতুন সভাপতি মো. নিজামউদ্দীন মুন্সী ও সাধারণ সম্পাদক হয়েছেন খাইরুল ইসলাম। গত ২৭ ফেব্রুয়ারি এ নির্বাচন অনুষ্ঠিত হয়। ১৮ সদস্য পরিষদের নির্বাচিত অন্য সদস্যরা হলেন সহসভাপতি মো. খলিলুর রহমান ও মেজবাউল হক, যুগ্ম সম্পাদক নূর ফয়সাল ও মো. রিজন মিয়া, সাংগঠনিক সম্পাদক এস এম মাসুদ, কল্যাণবিষয়ক সম্পাদক মো. এনামুল হক, প্রচার সম্পাদক চেই অংরী মারমা, নারীবিষয়ক সম্পাদক মারিয়াম আক্তার, দপ্তর সম্পাদক হরিহর বর্মা, ক্রীড়া সাংস্কৃতিক এবং মিলনায়তন সম্পাদক তানিয়া ইয়াসমিন সম্পা।

এ ছাড়া সদস্য মো. হাফিজুর রহমান,  মো. মফিজুর রহমান, মো. রাশেদুল ইসলাম, লিটন কুমার সিংহ ও বাহার কাজী। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত