জিটিসিএল অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত ১২তম কার্যনির্বাহী পরিষদ গত রবিবার কোম্পানির প্রধান কার্যালয়ের অডিটরিয়ামে দায়িত্ব গ্রহণ করে। অনুষ্ঠানে নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ সামছুর রহমান এবং সাধারণ সম্পাদক মো. মঈনুল ইসলামসহ কার্যনির্বাহী সদস্যদের আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করান নির্বাচন কমিশনার প্রকৌ. মো. আব্দুল আজিম।
উল্লেখ্য, গত ২৬ ফেব্রুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে জিটিসিএল অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ১২তম কার্যনির্বাহী পরিষদে যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন সহ-সভাপতি (১) শেখ নাছিম হোসেন, সহ-সভাপতি (২) মো. ইয়াছিন আলী, সহ-সাধারণ সম্পাদক মল্লিক শাকির-আর-রাহী, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জাকিরুল ইসলাম, অর্থ সম্পাদক জামেউল ইসলাম, দপ্তর সম্পাদক মো. ইয়াছিন মৃধা, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. সফিকুল ইসলাম (তুষার), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মো. আশরাফুল আলম, পরিষদ সদস্য পদে মো. ইমতিয়াজ আহম্মেদ, মো. নাজমুল ইসলাম, আসাদুজ্জামান ও মো. ইউসুফ ফরহাদ। বিজ্ঞপ্তি
