বাংলাদেশ এসোসিয়েশন অব সার্টিফিকেশন বডিস (বিএসিবি) কার্যকরী কমিটির (২০২৫-২০২৭) নির্বাচনে সভাপতি, সেলিম সাহেদ, সাধারন সম্পাদক পদে তথ্য প্রযুক্তিবিদ মো. আহসান হাবীবসহ ১১টি পদে জিতেছেন সেলিম-হাবীব প্যানেল।
সোমবার (১০মার্চ) রাজধানীর উত্তরা ক্লাবে অনুষ্ঠিত নির্বাচনী কার্যক্রম শেষে সন্ধা ৬ টার পর এই ফলাফল ঘোষণা করা হয়। প্রধান নির্বাচন কমিশনার জনাব আবু আব্দুল্লা সাবেক মহাপরিচালক (আতিরিক্ত সচিব), বাংলাদেশ এক্রেডিটেশন বোর্ড (বিএবি) এ তথ্য নিশ্চিত করেছেন।
নির্বাচনে সেলিম-হাবীব প্যানেল–থেকে সভাপতি পদে বিজয়ী হয়েছেন সেলিম সাহেদ । একই প্যানেল থেকে সাধারণ সম্পাদক হয়েছেন তথ্য প্রযুক্তিবিদ মো. আহসান হাবীব।
