হাতিয়ায় কোস্ট গার্ড ও পুলিশের অভিযানে আটক ২

আপডেট : ১৭ মার্চ ২০২৫, ০৬:৫০ এএম

নোয়াখালীর হাতিয়ায় অভিযান চালিয়ে দুজনকে আটক করেছে কোস্ট গার্ড ও পুলিশ। গতকাল রবিবার দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার মধ্যরাত ২টায় কোস্ট গার্ড এবং পুলিশের সমন্বয়ে হাতিয়ার বুড়িরচর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আজিজিয়া বাজার এবং ৪ নম্বর নলচিরা ইউনিয়নের দাশপাড়া বাজারসংলগ্ন এলাকায় আলাদা ২টি অভিযান চালানো হয়। অভিযানকালে ওই এলাকা থেকে দুজন দুষ্কৃতকারীকে আটক করা হয়। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত