কক্সবাজারের টেকনাফে নৌবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে দেশীয় তৈরি অস্ত্র ও ৩ রাউন্ড তাজা গুলিসহ জাহাঙ্গীর আলম (৪৫) নামে এক মাদক কারবারি আটক হয়েছেন।
রবিবার (১৬ মার্চ) দিবাগত রাতে হ্নীলা ইউনিয়নের লেদা টাওয়ার এলাকা থেকে তাকে আটক করা হয়েছে। আটক জাহাঙ্গীর আলম টেকনাফের হ্নীলা ৮ নম্বর ওয়ার্ডের লেদা এলাকার মির কাসেমের ছেলে।
নৌবাহিনীর সূত্রে জানা গেছে, রবিবার দিবাগত রাতে টেকনাফের হ্নীলা ইউনিয়নের লেদা টাওয়ার এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে নৌবাহিনী ও পুলিশ। অভিযানে শীর্ষ মাদক ব্যবসায়ী জাহাঙ্গীরকে আটকের পর তার পুরো বাড়ি তল্লাশি চালিয়ে ১টি ওয়ান শুটার, ৩ রাউন্ড তাজা গোলা, দেশীয় ধারালো অস্ত্র ও অবৈধ মোবাইল উদ্ধার করা হয়।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, নৌবাহিনী ও পুলিশের যৌথ একটি অভিযানে লেদা থেকে জাহাঙ্গীর আলম নামে একজনকে অস্ত্র ও গুলি সহ আটক করে থানায় হস্তান্তর করছেন। তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
দেশের মানুষের ভালোবাসা ‘বহুত বালো লাগছে’ হামজার কাছে